• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সান্তাহারে সেরাদেশের অফিস উদ্বোধন করলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সেরাদেশ অনলাইন নিউজ পোর্টালের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন। মঙ্গলবার দুপুরে সান্তাহার-নওগাঁ মেইন রোডে আলতা প্যালেসের দ্বিতীয় তলায় সেরাদেশ ডটকমের প্রধান কার্যালয়ে ফিতা কেটে তিনি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, সেরাদেশের সম্পাদকমণ্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভ সংঘের সভাপতি শামীম আল মামুন, দৈনিক করতোয়ার সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, আজকের পত্রিকার প্রতিনিধি সাগর খান, দিনকালের প্রতিনিধি হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, মানব জমিনের ফিরোজ হোসেন, মুক্ত খবরের হেদায়েতুল নয়ন, সেরাদেশের বার্তা সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, সহ-সম্পাদক অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, বদলগাছী প্রতিনিধি রানা হামিদ, ডেন্টিস্ট আমিনুল ইসলাম সুমন, আহসান হাবীব তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আগমন ও উদ্বোধনকে কেন্দ্র করে সেরাদেশ অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ে সাংবাদিক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category