• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

হবিগঞ্জে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭

হবিগঞ্জ প্রতিনিধি / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি :বর্তমান বাংলাদেশ
হবিগঞ্জের লাখাই উপজেলার লোকালয়ে শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমান বাংলাদেশকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন|
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর হঠাৎ একটি শেয়াল লোকালয়ে ঢুকে বিভিন্ন মানুষকে কামড়াতে শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেয়ালটির আক্রমণে সাতাউক, লকনাউক ও সানাবই এলাকার ৮ নারী, ১৮ পুরুষ ও এক কিশোর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন জানান, রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত মোট ২৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হঠাৎ শেয়ালের আক্রমণে তিনটি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লোকালয়ে শেয়ালের এমন আক্রমণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category