• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ২২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম্প ট্রাক চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাছের গুড়ি ফেলে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় তারা।

সোমবার সকালে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজির বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। পেশায় ভ্যান চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কালাম বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এ সময় ঘটনাস্থলে সড়কে ভ্যান নিয়ে উঠতেই মজুচৌধুরীর হাট থেকে আসা একটি দ্রুত গতির বালুবাহী ড্রাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধাওয়ায় চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়দের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category