• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ২০ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম্প ট্রাক চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাছের গুড়ি ফেলে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় তারা।

সোমবার সকালে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজির বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। পেশায় ভ্যান চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কালাম বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এ সময় ঘটনাস্থলে সড়কে ভ্যান নিয়ে উঠতেই মজুচৌধুরীর হাট থেকে আসা একটি দ্রুত গতির বালুবাহী ড্রাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধাওয়ায় চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়দের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category