• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
সমাবেশে বাম নেতারা মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ঝালকাঠিতে জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ অবিস্ফোরিত ১৩টি উদ্ধার রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল।

সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে : বন ও পরিবেশ মন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৩৪ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী। ছবি : বর্তমান বাংলাদেশ

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে সারাদেশের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিবেশদূষণ অনেকটাই কমে আসবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাভারের আমিনবাজারে প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। সারাদেশেই এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা হবে। খুব শিগগিরই এ উদ্যোগের সুফল দৃশ্যমান হবে।
গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পার্কটি পরিদর্শন করেছি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। এখানকার বিভিন্ন সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।
জাতীয় উদ্যানের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমি ও যাতায়াতের সমস্যা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বনের ভেতরে অনেকের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। রাস্তার সমস্যার কারণে অনেকে নিজেদের জমিতে যেতে পারেন না। এ সমস্যা সমাধানে চলতি মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া বিভিন্ন রিসোর্ট ও শিল্পকারখানার অবৈধ দখলে থাকা বনের জমি পুনরুদ্ধারে মামলা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এর আগে মন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category