• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
এক ছাদে হাজার স্বপ্ন—নাটোরের ব্যাংকার আশরাফি নোমানের সবুজ বিপ্লবে বদলাচ্ছে নগর জীবনের পরিবেশচিত্র সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ: কমলগঞ্জে ভূমিদস্যুদের কবলে নিরীহ পরিবার ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটান করলে বিএনপি নেতা রানা প্লাজা ট্র্যাজেডি : বছর যায়, বিচার শেষ হয় না শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ বিমান বাহিনীতে নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ প্রথমবার বৈদ্যুতিক স্কুটার কিনলে কী কী দেখে কিনবেন

নড়াইল ৪ প্রতারক গ্রেফতার ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণার দায়ে

নড়াইল জেলা প্রতিনিধি / ১১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ইলিশের বাড়ি চাঁদপুর”সহ বিভিন্ন আকর্ষণীয় নামে ফেসবুক পেজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আকাশ শেখ (২০), মোঃ ফারুক মোল্যা ওরফে অনিক (২২), লিমন শেখ (২১) এবং মোঃ লিমন মোল্যা (২২)। তারা সকলেই নড়াইল সদর উপজেলার মির্জাপুর ও পাইকড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, “ইলিশের বাড়ি চাঁদপুর”, “ফিশ ভ্যালি”, “ইলিশ ভাইয়া চাঁদপুর” ও “অনলাইন পণ্য বিক্রয়” নামে একাধিক ফেসবুক পেজ খুলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কম দামে চাঁদপুরের ইলিশ সরবরাহের আশ্বাস দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা আদায় করত চক্রটি। কিন্তু টাকা নেওয়ার পর তারা আর পণ্য সরবরাহ করত না।
একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদার-এর নির্দেশনায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল খালেক। এসময় এসআই জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস ও ডিবি’র এসআই সাব্বির শেখসহ একটি দল অংশ নেয়।
গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি ভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category