• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে আহত হয়েছেন এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহত ব্যাংকের দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে ভর্তি করেছেন। আহত দুইজন হলেন, আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন জানান, অন্য দিনের মতো মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে উত্তলোনকৃত ৩০ লাখ টাকা এবং আমার কাছ থেকে ৪ লাখসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা মোটরসাইকেল যোগে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুর যাচ্ছিল। পথে দুপুরের দিকে আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে এবং পিছন থেকে দুইটি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত চারজন ব্যাংক কর্মকর্তাদের পথরোধ করে। এরপর কর্মকর্তাদের লোহার রড দিয়ে এ্যালোপাতারিভাবে পিটিয়ে কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের মারধরে আমার ব্যাংকের দুই কর্মকর্তা গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগীতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রাণীনগর থানা পুলিশকে জানিয়েছি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারসহ টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category