• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজারে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

মৌলভীবাজার প্রতিনিধি / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারে বাসার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের টেকসালিয়া এলাকায় মোহাম্মদ ইউনুস সিদ্দিকীর (৫০) বাড়ির গ্যারেজে একটি মোটরসাইকেল রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে নামাজ শেষে বাড়িতে ফিরে তিনি দেখতে পান গ্যারেজে রাখা মোটরসাইকেলটি নেই।
পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন তিনি। চুরি যাওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ৬ অক্টোবর মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ, এসআই শিপু কুমার দাশ, এসআই জয়ন্ত সরকার, এসআই হিরণ কুমার বিশ্বাস ও এএসআই জাহিদুল ইসলামের সমন্বয়ে একটি বিশেষ দল অভিযান চালায়।
অভিযানে সুজন সূত্রধর সান্টু (২৮), শরীফ উদ্দিন ওরফে শারীফ উদ্দিন (৩৬) এবং জুয়েল মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালেঙ্গা এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একই তথ্যের ভিত্তিতে সিলেটের বালাগঞ্জের নশিয়রপুর এলাকা থেকে চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি জব্দ করার সময় এর ভেতর থেকে দুটি গরুও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category