• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন দেশে ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

একটি মানবিক বাংলাদেশ গঠনে ক্রীড়া সংস্কৃতির কোনো বিকল্প নেই উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশে ক্রীড়া চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং মোট ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করার মেগা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার ৬ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কুল মাঠে ‘শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি’ এবং খেলোয়াড়দের সুবিধার্থে নবনির্মিত ড্রেসিং রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া স্কুল মাঠের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং স্মারক হিসেবে দুটি বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “শ্রীমঙ্গল রেলওয়ে খেলার মাঠসহ দেশের যেখানেই খেলার মাঠ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, তার সবই উদ্ধার করা হবে।” তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বেদখলকৃত মাঠ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহারোপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জেলা স্টেডিয়ামগুলোতে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরি করা হবে। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে বছরব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উদীয়মান প্রতিভা গড়ে তোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ সরফু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আব্দুল ওয়াহিদ রাজু, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, এবং উপজেলা বিএনপি নেতা মো. তাজ উদ্দিন তাজিসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও নেতৃবৃন্দ।
মাঠের আনুষ্ঠানিকতা শেষে বেলা আড়াইটায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category