• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

সুরকি বসিয়ে বন্ধ সড়কের কাজ, বিপাকে ২০ হাজার মানুষ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি / ২৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

স্বাধীনতার পর থেকে কাঁচা সড়কে চলাচল করে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর, ধাউরিয়া ও নিয়ামতপুর গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে সড়কটি পাকাকরণের কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে গেছে। এতে পুরোনো দুর্ভোগ ফিরে আসার আশঙ্কায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছে, প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মলাইশ-শাহজাদাপুর সড়কটি পাকাকরণের দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। বর্ষাকালে বৃষ্টির পানি জমে কাঁচা সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যেত। এতে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ত। অনেক সময় যাত্রীদের নেমে গাড়ি ঠেলে নিতে হতো।

জানা গেছে, ২০২৪ সালে মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণকাজ শুরু করে। সর্বশেষ ২০২৫ সালের মে মাসে সড়কে ইটের সুরকি বসানোর কাজ শেষ করা হয়। এরপর থেকে আর কোনো উন্নয়নকাজ হয়নি।

সরাইল উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে সড়কটির নির্মাণকাজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ অসম্পূর্ণ রেখেই আংশিক বিল উত্তোলন করেছে এবং নির্মাণসামগ্রী সরিয়ে নিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, যানবাহনের চাপে সড়কের ইটের সুরকি গুঁড়ো হয়ে ধুলায় পরিণত হচ্ছে। সামান্য বাতাসেই সেই ধুলো পথচারীদের চোখে-মুখে পড়ছে। এ ছাড়া যানবাহনের চাপে সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মো. জুয়েল জানিয়েছেন, যুগ যুগের অপেক্ষা ও ভোগান্তির পর সড়কটির পাকাকরণের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। দ্রুত কার্পেটিংয়ের কাজ শেষ না হলে ইটের সুরকি উঠে সড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

সরাইল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ছিবগাতউল্লাহ খন্দকার জানিয়েছেন, ঠিকাদারের সঙ্গে নির্বাহী প্রকৌশলীর কথা হয়েছে। শিগগিরই সড়কটির নির্মাণকাজ শেষ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category