• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

শরণখোলা প্রতিনিধি / ২৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

  • পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে  রোববার সন্ধ্যায় বনরক্ষীরা অভিযান চালিয়ে ১৪ টি ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদসামগ্রী জব্দ করেছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং) ঘর।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর  টহল ফাঁড়ির কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান নেতৃত্বে বনরক্ষীরা রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবনের নীলবাড়িয়ায় বনের মধ্যে হেঁটে টহলের সময় গাছের ডালপালা দিয়ে বানানো একটি মাচা (টং) ঘর দেখতে পায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাচায় থাকা লোকজন সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে মাচায় তল্লাশি করে সিমকার্ড বিহীন ১৪টি মোবাইল ফোন সেট জব্দ করেন। এছাড়াও মাচায় চাল ডাল তৈল পেয়াজ রসুন লবণসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করেন বনরক্ষীরা।

বনরক্ষীরা ঘটনাস্থলের আশেপাশে সুন্দরবনের মধ্যে তল্লাশি করে কাউকে খুঁজে পায়নি সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা রোববার দুপুরে নীলবাড়িয়া বনাঞ্চলে একটি মাচা (টং) ঘর ভেঙ্গে ১৪টি মোবাইল ফোন সেটসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো অজ্ঞাত পরিচয় বনদস্যুদের। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের মধ্যে পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category