• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে জমজমাট ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি ১৫ কিলোমিটার রান-২০২৬’ সম্পন্ন

মৌলভীবাজার প্রতিবেদক: মনজু বিজয় চৌধুরী / ৭৬ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সুস্থ শরীর, প্রফুল্ল মন আর তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত মৌলভীবাজার। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান-২০২৬। পাওয়ার পালস এরিনা ও মৌলভীবাজার অ্যাথলেটিকস অ্যান্ড কাবাডি একাডেমির উদ্যোগে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা চার শতাধিক রানার। ১৫ ও ১০ কিলোমিটার—দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।
শুক্রবার ২ অক্টোবর সকালে সাইফুর রহমান অডিটোরিয়াম থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা চার শতাধিক প্রতিযোগী অংশ নেন। রানারদের সারি ধরে ছুটে চলা। আঁকাবাকা রাস্তা ও মৌলভীবাজারের সবুজ চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য।
সাইফুর রহমান অডিটোরিয়াম থেকে শুরু করে আঁকাবাকা পথ আর মৌলভীবাজারের মনোরম চা বাগানের বুক চিরে সাড়ে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুনরায় অডিটোরিয়ামে ফিরে আসেন রানাররা। কেউ ১৫ কিলোমিটার, কেউ বা ১০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নেন। দূরদূরান্ত থেকে আসা এই প্রতিযোগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো রুট।
আবু সাঈদ মোহাম্মদ রাহি, মৌলভীবাজার ১৫ কিমি রানিংয়ে আমি ২ ঘণ্টা ১০ মিনিটের পেসার। ইনশাআল্লাহ আমার সাথে দৌড়াবেন, সুস্থ থাকবেন।
রানার হামিদা আক্তার জেবার বলেন,অতীতে নারীরা পুরুষদের তুলনায় আউটডোর বা রানিং কার্যক্রমে কম অংশ নিলেও, বর্তমানে জেলা-উপজেলা পর্যায়ে নারীর অংশগ্রহণ অনেক বেড়েছে। তিনি ২০১৯ সালে মৌলভীবাজার হাফ ম্যারাথনে অংশ নেওয়ার সময় নারী রানার খুব কম দেখলেও, বর্তমান ইভেন্টে তিনি প্রচুর নারী রানারের উপস্থিতি লক্ষ্য করেছেন, যা অত্যন্ত সন্তোষজনক।
রানার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়াম থেকে দৌড় শুরু করে শহরের বিভিন্ন আঁকাবাকা রাস্তা দিয়ে মৌলভীবাজারের চা বাগান অতিক্রম করে সাড়ে ৭ কিলোমিটার পথ ব্যাক করে পুনরায় সাইফুর রহমান অডিটোরিয়ামে ফিরে আসেন এবং সফলভাবে ১৫ কিলোমিটার পথ সম্পন্ন করেন। সুস্থ থাকার জন্যই মানুষ দৌড়ায়; দৌড়াতে ভালো লাগে এবং এটি শরীরকে অনেক আরামদায়ক করে তোলে।

ক্যান্ডেল লাইট স্পোর্টিং সোসাইটির ফাউন্ডার এন্ড সিইও সাদী মাহমুদ বলেন,”আজকে আমরা আয়োজন করছি আজকে আমরা ১৫ কে ম্যারাথন মৌলভীবাজার। আজকে মানুষের জন্য আমরা হেলথ এন্ড মাইন্ডের জন্য হেলদি বিহেভিয়ার থাকবে, হেলদি থিংকিং থাকবে, হেলদি মানে চলাফেরা থাকবে, এক্সারসাইজ থাকবে, মানুষের সুস্থ সেবার জন্যই এটা বলা হয়। আমরাও চাই দি কিডস হসপিটাল মৌলভীবাজারে আমরা সবসময় এটা এভরি ইয়ার করব। ইনশাআল্লাহ আমরা স্পন্সর হিসেবে থাকবো।
মৌলভীবাজার পাওয়ার প্লেসার্স এরিনা পরিচালক মাহফুজুল ইসলাম বলেন পাওয়ার প্লেসার্স এরিনা ও বাংলাদেশ মৌলভীবাজার অ্যাথলেটিক অ্যান্ড কাবাডি একাডেমির যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মতো ১৫ ও ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের আশা, স্পন্সরদের সহযোগিতায় প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
মৌলভীবাজারের বাইরে থেকে আসা চার শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ এবং চা-এর দেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করার প্রত্যাশার মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে এই ম্যারাথন ইভেন্টের। বিজয়ী ও প্রতিযোগীদের হাতে পুরস্কার, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category