• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে মহিলা কলেজে নবীন বরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নওগাঁর রাণীনগর মহিলা কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসমাল রেজু বলেন, আজ তোমরা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছো। উচ্চমাধ্যমিক বা সম্মান শ্রেণীতে পড়া মানে কেবল কিছু বই মুখস্থ করা নয়, বরং নিজেকে একজন আদর্শ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। নারী শিক্ষাই একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। তোমরাই আগামীর বাংলাদেশ। তাই পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। বর্তমান প্রতিযোগিতায় বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। এই কলেজ থেকে সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাণীনগরের মুখ উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category