• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কাঁঠালিয়ায় ঘর ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

​ঝালকাঠি প্রতিনিধি / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লেবু বুনিয়া গ্রামে এক ব্যক্তির ঘর ভাঙচুরকে কেন্দ্র করে দুপক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। জমিজমা নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলার মধ্যেই এই ভাঙচুরের ঘটনা ঘটল।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জাহিদুল ইসলাম বশির নিজের ক্রয় করা জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন। আজ ভোররাতে তাঁর সেই বসতঘরে ভাঙচুর চালানো হয়।

​জাহিদুল ইসলামের অভিযোগ, “আদালতে বাটোয়ারা মামলা চলমান থাকার পরও বাদী আল আমিন আকন আইন অমান্য করে গত ১৯ সেপ্টেম্বর সকালে আমার সীমানার টিনের বেড়া ভাঙচুর করেন। ওই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিলে তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জেরে আজ ভোররাতে মাসুদ আকন ও আল আমিন আকনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন এসে আমার ঘর ভাঙচুর করে।

জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়ার চেষ্টা করলেও ব্যস্ত পাওয়ায় যোগাযোগ সম্ভব হয়নি। পরে আমাদের ডাকচিক্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দেশীয় অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায়।”

​তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ মাসুদ আকন।

তিনি পাল্টা দাবি করে বলেন, “আমাদের পৈতৃক জমিতে জাহিদুল বেশি জায়গা জবরদখল করে ঘর তুলে বসবাস করছেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ- বৈঠক হয়েছে এবং রায়-রোয়েদাদে আমরা জমি পাব বলে সিদ্ধান্ত হয়। কিন্তু তিনি তা মানছেন না। জাহিদুল নিজেই নিজের ঘর ভেঙে এখন আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।”
​মাসুদ আকন আরও অভিযোগ করেন, “রাতে ভাঙচুরের শব্দ শুনে আমরা সেখানে গেলে জাহিদুল ও তাঁর লোকজন আমার ছোট ভাই আল আমিন আকনকে মারধর করে। ওই সময় ৯৯৯-এ কল দিলে পুলিশ আমাদের থানায় আসার পরামর্শ দেয়। সকালে থানায় বিষয়টি জানিয়ে আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছি।”
​বর্তমানে আহত আল আমিন আকন কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, উভয় পক্ষকে তাঁদের সব কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category