• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৯৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা যুবদল। কেন্দ্রীয় নির্দেশনা মেতাবেক সোমবার সকালে উপজেলা যুবদল এসব কর্মসূচি পালন করে।

কর্মসূচির অংশ হিসেবে রাণীনগর সদর বাজারের বিভিন্ন সড়কের দু’পাশের ড্রেন, বসতবাড়ির আশপাশ, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরসহ বিভিন্ন স্থানে জমে থাকা নোংরা আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

এমপি ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক আলোচনা করেন। এ সময় বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে না দেওয়া, ড্রেন ও নালা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু, একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনিসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু ঝুঁকি কমাতে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category