• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মাইক্রোবাস চালকের উপর হামলা, মৌলভীবাজারে শ্রমিকদের অবরোধ

 মৌলভীবাজার প্রতিনিধি / ৭৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে মাইক্রোবাস চালকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

রবিবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু করেন শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মৌলভীবাজার জেলা দূর পাল্লার সকল পরিবহন সেবা বন্ধ হয়ে যায়। এসময় শ্রমিকরা শহরের বিভিন্ন প্রবেশ পথে গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে যানচলাচল পুরোপুরি বন্ধ করে দেয়।

পরবর্তীতে ১১টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন উজ্জ্বল শ্রমিক নেতাদের বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিক নেতারা নেতারা অবরোধ প্রত্যাহার করে নেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক শাহ আলম দিপুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে শনিবার রাতে মাইক্রোবাস চালক মোহাম্মদ জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা হলে রাতেই কর্মসূচী ঘোষণা করে শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category