• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

লক্ষ্মীপুরে খাদ্য আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৫৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

  • লক্ষ্মীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে একটি মিষ্টান্ন দোকানকে এক লাখ এবং একটি খাদ্যপণ্যের পরিবেশককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টিবাজার ও দুপুরে উত্তর তেমুহনী-সংলগ্ন কালী বাজার-সংলগ্ন ফিরোজ ভবনের মেসার্স ইভা ট্রেডার্সে এ অভিযান চালায় বিশুদ্ধ খাদ্য আদালত ও জেলা নিরাপদ খাদ্য অধিদফতর।

সামারি ট্রায়ালের মাধ্যমে জরিমানার রায় দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুক। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ মিষ্টিবাজার ও মেসার্স ইভা ট্রেডার্সে অভিযান চালানো হয়। মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং ময়লাযুক্ত সিরা পাওয়া যায়। তৈরিকৃত পণ্যে কোনো মেয়াদ উল্লেখ নেই। তাই নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিক কবির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ইভা ট্রেডার্সে বিদেশে উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। বিভিন্ন পণ্যের যথাযথ লেভেলিং ছিল না এবং বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। কিছু বিদেশি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি না করে অবৈধপথে নিয়ে আসা হচ্ছে। ফলে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. এমরানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category