• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে বিজিবির অভিযানে ৮ মাসে সাড়ে ৯শ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ |

মৌলভীবাজার প্রতিনিধি / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিজিবি সরাইল রিজিয়নের ১৩ ব্যাটালিয়ন গত ৮ মাসে সাড়ে ৯শ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। মিডিয়া ব্রিফিংয়ে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আতাউর রহমান সুজন এ তথ্য জানান।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সরাইল রিজিয়নের ১৩ টি ব্যাটালিয়নের পক্ষ থেকে ৫২ বিজিবি এর উদ্যোগে এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তের ০৪ টি সেক্টর সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। বিজিবি সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে গত ০৮ মাসে সরাইল রিজিয়নের ১৩ টি ব্যাটালিয়নের উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

সরাইল রিজিয়নের ১৩ টি ব্যাটালিয়ন কর্তৃক গত জানুয়ারি ২০২৬ হতে অদ্যবধি ১১টি পিস্তল ০৭ টি ম্যাগাজিনসহ, ০৭টি এয়ার গান, ০৫টি পাইপ গান, ৪০ রাউন্ড কার্তুজের পাশাপাশি ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরাইল রিজিয়নের ১৩ টি ব্যাটালিয়ন বিভিন্ন অভিযানে সর্বমোট ৩ লক্ষ ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ হাজার১৬৮ কেজি গাঁজা, ৫৮ হাজার ৭০০ বোতল বিদেশি মদ এবং বিয়ার, ১৪ হাজার ৩০০ বোতল ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লক্ষ ৪ হাজার ৮০০ পিস বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৫১ লিটার চোলাই মদ আটক করে।

এসব ঘটনায় সরাইল রিজিয়নের ১৩ টি ব্যাটালিয়ন কর্তৃক ২৮১ জন আসামীকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
,
সরাইল রিজিয়নের অন্তর্গত ময়মনসিংহ ও সিলেট সেক্টরের সীমান্তের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে কঠোর অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে ১৫ হাজার ঘনফুট পাথর ও ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category