• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা অফিস / ২৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

  • খুলনায় জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে নগরীর দৌলতপুরের খুলনা-যশোর মহাসড়কের কুলিবাগানের ইস্পাহানি জুট প্রেস কলোনির সামনে এ ঘটনা ঘটে।

নিহত জলিল একই এলাকার দিলু মুন্সির ছেলে।

হত্যাকান্ডের ঘটনাটি জানিয়েছেন দৌলতপুর থানার ওসি এ এফ এম জাহিদুল ইসলাম।

স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন জলিল। এ সময় তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি জানিয়েছেন, দৌলতপুর থানার পুলিশের সাদা পোশাকধারী টিমের সদস্যরা ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিলেন। তারা নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গার মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (৩২), আসিফ মোল্লা (২৫) ও অজ্ঞাতপরিচয় একজনকে দেখতে পেয়ে ধাওয়া দেন। এ সময় আসিফ ও অজ্ঞাতপরিচয় যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যান। রাসেল পিস্তলসহ পাশের বস্তিতে আত্মগোপন করেন।

রাসেল মাত্র ১৫ দিন জামিনে মুক্তি পেয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ওসি বলেছেন, ‘জলিলের বুকের ডান পাশের ওপরে ও পিঠের বাম পাশে ছিদ্র আছে। তবে একটি না দুটি গুলি লেগেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category