• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

গণভোটের রায় না মানলে টিকতে পারবে না বিএনপি

ভোলা প্রতিনিধি / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সংগৃহীত ছবি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বলছিলেন, ‘বিএনপি তাদের পুরনো চরিত্র, অভ্যাস ও মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে ধীরে ধীরে বাংলাদেশে দলটির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এগুলো যদি করতে থাকে এবং গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, তাহলে আগামী পাঁচ বছর এ দলটির ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’

গতকাল বুধবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির ভোলা জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলছিলেন তিনি।

সারজিস আলমের ভাষ্য, বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। দলটি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। ক্ষমতার অপব্যবহার, প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতির মতো পুরনো রাজনৈতিক চর্চা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলছিলেন, ‘প্রশাসনে দেখবেন ডিসি, এসপি, ইউএনও— সবগুলো বিএনপি নেতাও অফিসে থেকে নিজেদের মতো করে চালাতে চায়। এসব থেকে যদি বের হতে না পারে, তাহলে বাংলাদেশে আমরা যে সংস্কার চাই, তা সম্ভব নয়।’

সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সারজিস বললেন, ‘এমনকি মৌখিক পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বাড়িয়েছে। যাতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় টিকলে বিএনপির কোটায় তাকে চাকরি দেওয়া যায়।’

বিএনপির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করলেও দলটিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না বলে জানান সারজিস। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। এ দলটির এ দেশে পতন হয়েছে এবং ভারতে গিয়ে দাফন হয়েছে। এই অধ্যায় শেষ। কিন্তু বিএনপিকে নিয়ে আলোচনা ও সমালোচনা থাকবে। বিএনপি চাঁদাবাজি, জমি দখল, থানা দখল ও মানুষের ওপর জুলুম করলে সেটাও আমরা বলব। তবে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করব না।’

বিএনপিকে পুরনো রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বললেন, বিএনপি যে কাজগুলো করছে, সেগুলো পুরনো কায়দার রাজনীতি। এসব থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে রাজপথে এনসিপির কর্মসূচি আরও শক্তিশালী হবে।

এর আগে বুধবার সকালে বরিশাল থেকে ভোলায় আসেন সারজিস আলম। পরে স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category