মৌলভীবাজার শহরের বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ৮টি মামলায় মোট ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, একই এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পৃথক অভিযানে একই আইনের ৬৬ ও ৯২(১) ধারায় আরও ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
দুইটি পৃথক অভিযানে সর্বমোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান৮ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।