• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

বেহাল সড়ক চলাচলের উপযোগী করলেন ডেপুটি স্পিকার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি / ৩৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে পানি, কাদা ও মাটির কারণে বেহাল অবস্থায় পড়ে ছিল। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবাহনের চালকদের। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দ্রুত উদ্যোগ নিয়ে চলাচলের উপযোগী করে দিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া এ সড়কটি দুর্গাপুরের সঙ্গে বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের মানুষ এবং ডেউটুন ঘাটসহ বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। এ সড়ক দিয়ে সরাসরি নেত্রকোনা জেলা শহরের সঙ্গে যাতায়াত করেন দুই ইউনিয়নসহ উপজেলার অসংখ্য মানুষ।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচে সড়কের ওঠা-নামার সংযোগস্থলে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে কাদা ও মাটির স্তর তৈরি হয়। সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। ফলে পথচারী ও স্থানীয় শিক্ষার্থীদের কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হয়। মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোট যানবাহনকেও ঝুঁকি নিয়ে ওই অংশ পার হতে হয় প্রতিনিয়ত।

তবে সড়কটির ওই অংশে স্থায়ীভাবে সরাসরি সংযোগ তৈরির ক্ষেত্রে রয়েছে জটিলতা। সংযোগস্থলের পাশেই রয়েছে একটি বড় খেলার মাঠ। ওই মাঠটি পিসিনল স্কুল কর্তৃপক্ষের হওয়ায় ইচ্ছামতো সড়ক সম্প্রসারণ বা সরাসরি সংযোগ দেওয়া সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সমস্যাটি স্থায়ী সমাধানের অপেক্ষায় ছিল।

এদিকে জনসাধারণের দুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পারেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ বিষয়টি নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।

ডেপুটি স্পিকার মহোদয়ের নির্দেশনায় আলহাজ জামাল উদ্দিন মাস্টারের নেতৃত্বে সড়কটির বেহাল অংশে সুরকি ও মাটি ফেলার ব্যবস্থা করা হয়েছে। এতে আপাতত সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।

ওই সড়কটি শুধু সাময়িক সংস্কারেই বিষয়টি সীমাবদ্ধ রাখতে চান না ডেপুটি স্পিকার। সড়কটির স্থায়ী সমাধানের জন্য পিসিনল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কিভাবে খেলার মাঠের বিষয়টি বিবেচনায় রেখে কার্যকর সংযোগ তৈরি করা যায়, সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গেছে।

স্থানীয়রা মনে করছেন, স্থায়ীভাবে সড়কটির সংযোগ তৈরি করা সম্ভব হলে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের স্বস্তি আসবে। একই সঙ্গে নেত্রকোনা জেলা শহরের সঙ্গে সরাসরি যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। সড়কটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন ডেপুটি স্পিকার মহোদয়কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category