• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মির্জাপুরে সংবর্ধনা সভায় বক্তারা

শেখ মোহিতুল ইসলাম রানা,নড়াইল প্রতিনিধি / ২৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত।

নড়াইলের মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা এবং শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত এক গুরুত্বপুর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কার গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত হন নবগঠিত এডহক কমিটির সভাপতি শেখ আবিদ হোসেন। বিদ্যালয়টির শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী আলতাফ হোসেন,বিশেষ অতিথী হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনাইটেড ডিগ্রী কলেজ শেখ আকিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন। বিছালি ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাছরাত, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুল আলিম এবং বিশিষ্ট সমাজসেবক খান গোলাম হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া মঞ্চ নড়াইল জেলা শাখার আহ্বায়ক শেখ মোহিতুল ইসলাম রানা, শেখ আবিদ হোসেন বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়ন ছাড়া একটি আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়কে নড়াইল জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমরা শিক্ষক, অভিভাবক ও সুধী সমাজকে সাথে নিয়ে কাজ করে যাব।”সভায় অন্যান্য বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা, পঠন-পাঠনের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category