• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

যেভাবে ইবাদত-বন্দেগিতে এগিয়ে যাবেন

ইসলামী ডেস্ক বর্তমান বাংলাদেশ / ৪৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সংগৃহীত ছবি
আবু জর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.)-এর কিছু সাহাবি তাঁকে বললেন, হে আল্লাহর রাসুল! ধন-সম্পদের অধিকারীরা তো সব সওয়াব নিয়ে গেল। তারা আমাদের মতো নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি তারাও তেমন রোজা রাখে, আর তারা তাদের অতিরিক্ত সম্পদ থেকে সদকা করে।

সাহাবিরা বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমাদের কেউ নিজের যৌন আকাঙ্ক্ষা পূরণ করেও কি সওয়াব পাবে?’ তিনি বলেন, ‘তোমরা কি মনে করো, সে যদি তা হারাম পন্থায় পূরণ করত, তাহলে কি তার গুনাহ হতো না? অনুরূপভাবে, সে যখন তা হালাল পন্থায় পূরণ করে, তখন তার জন্য সওয়াব রয়েছে।

’ (সহিহ বুখারি, হাদিস : ৬৩২৯)হাদিস থেকে যা শিক্ষা পাওয়া যায়

১. সাহাবিদের উচ্চাকাঙ্ক্ষা ও ইবাদতের প্রতি আগ্রহ : রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিদের ঈমান ও নেক আমলের প্রতি আগ্রহ এত প্রবল ছিল যে তারা আল্লাহর পথে দান করতে না পারার বিষয়টি নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে অভিযোগ করেছিলেন।

২. সঠিক নিয়তের মাধ্যমে বৈধ কাজও ইবাদতে পরিণত হয় : বৈধ ও সাধারণ কাজও সৎ নিয়তের কারণে ইবাদত হয়ে যায়। যেমন—স্বামী-স্ত্রীর যৌন সম্পর্কও ইবাদত হতে পারে যদি এর নিয়ত হয় স্ত্রীর অধিকার আদায় করা, আল্লাহর নির্দেশ অনুযায়ী উত্তমভাবে দাম্পত্য জীবন পরিচালনা করা, নেক সন্তান লাভের আশা করা, নিজেকে ও স্ত্রীকে হারাম দৃষ্টিভঙ্গি, চিন্তা বা আকাঙ্ক্ষা থেকে রক্ষা করা অথবা অন্য কোনো নেক উদ্দেশ্য।

৩. কিয়াসের (সাদৃশ্যের ভিত্তিতে বিধান নির্ণয়) বৈধতা : এই হাদিসে কিয়াসের বৈধতার প্রমাণ আছে।

এটি বেশির ভাগ আলেমের মত।৪. তাসবিহ ও অন্যান্য জিকিরের ফজিলত : তাসবিহ, অন্যান্য জিকির, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার বিশেষ মর্যাদা আছে।

৫. বৈধ কাজ করার সময় ভালো নিয়ত করা উচিত : মানুষের উচিত সাধারণ ও বৈধ কাজগুলোও উত্তম নিয়তের সঙ্গে করা, যাতে সেগুলো ইবাদতে পরিণত হয় এবং তার জন্য সওয়াব অর্জিত হয়।

৬. আলেমের উচিত অস্পষ্ট বিষয়ের ক্ষেত্রে দলিল উল্লেখ করা : কোনো বিষয় মানুষের কাছে অস্পষ্ট হতে পারে মনে হলে আলেমের উচিত তার পক্ষে প্রমাণ বা দলিল তুলে ধরা।

৭. প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশ্ন করা বৈধ : যে ব্যক্তি প্রশ্ন করছেন, তিনি যদি এমন ব্যক্তির কাছে প্রশ্ন করেন, যিনি প্রশ্নটি অপছন্দ করবেন না এবং প্রশ্নের মধ্যে কোনো বেয়াদবি না থাকে, তাহলে যে বিষয়টি তার কাছে অস্পষ্ট, সে বিষয়ে দলিল বা ব্যাখ্যা জানতে চাওয়া বৈধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category