• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত আবারও পুশইন:বিএসএফের ঠেলে পাঠানো ৩ বাংলাদেশি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি / ১১৩ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া (পুশইন) দুই নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার আলীনগর ইউনিয়নের বকসি টিলা সীমান্তসংলগ্ন এলাকায় তাঁদের দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটকে রাখেন। পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের নিরাপদ হেফাজতে নিয়ে কমলগঞ্জ থানায় সোপর্দ করেন।

আটককৃতরা হলেন নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তাঁর স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২০)।

স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার ভোরে বিএসএফ তাঁদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে বকসি টিলা এলাকায় তাঁদের অবস্থান দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করেন। পরবর্তীতে সকাল সোয়া ৯টার দিকে তাঁদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। শনিবার ভোররাতে বিএসএফ সদস্যরা তাঁদের চোখ বেঁধে সীমান্তের বকসি টিলা এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন বলেন, “আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category