• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সাভারে পৃথকভাবে সম্মেলন দুটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

কোর অব মিলিটারি পুলিশের সম্মেলনটি সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত হয়। আরভিএন্ডএফ কোরের সম্মেলন অনুষ্ঠিত হয় আরভিএন্ডএফ ডিপোতে।

কোর অব মিলিটারি পুলিশের অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় কোরটির প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।

সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা উল্লেখ করেন সেনাবাহিনী প্রধান। আন্তর্জাতিক পরিমণ্ডলেও কোরটির ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।

পরে আরভিএন্ডএফ কোরের ৪র্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সেনাবাহিনী প্রধান কোরটির ঐতিহ্য ও দেশের সেবায় এর অবদানের কথা তুলে ধরেন।

সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরভিএন্ডএফ কোরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। কোরটির প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে ফার্মগুলোর উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলন দুটিতে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট, আরভিএন্ডএফসি ও কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট কোরগুলোর অধিনায়ক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category