• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

কাঁঠালিয়ায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ফজলুর হক মৃধা।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফরুক হোসেন খান, অমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল আলম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. ইউসুফ আলী, শিক্ষার্থী মাছুমা আক্তার পলি প্রমুখ।

সভার পূর্বে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের নবনির্মিত দৃষ্টিনন্দন গেট উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category