• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে কিশোর গ্যাং আতঙ্ক, পুলিশের দাবী অপরাধী প্রাপ্তবয়স্ক সন্ত্রাসী বাহিনী

মৌলভীবাজার প্রতিনিধি / ৬৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শান্তির শহর হিসেবে পরিচিত মৌলভীবাজারে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও সন্ত্রাসীবাহিনীর কর্মকান্ডে বাড়ছে জনমনে আতঙ্ক। পাড়া-মহল্লা থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে দলবদ্ধ আড্ডা, মারামারি, ছিনতাই ও হামলার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।মৌলভীবাজারে একের পর এক কিশোর গ্যাং ও সন্ত্রাসীবাহিনীর তাণ্ডব ও রক্তক্ষয়ী অপরাধমূলক কর্মকাণ্ডে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
জানা যায়, ২০২৫ সালের এপ্রিলে পৌরসভা প্রাঙ্গণে ছুরিকাঘাতে আইনজীবী সুজন নিহত হওয়ার পর থেকে একের পর এক সহিংসতার অভিযোগ উঠছে। সর্বশেষ গত ১২ আগস্ট চৌমহনা- কুসুমবাগ এলাকার ‘সুমা ফুড’এর সামনে এক মাদ্রাসা ছাত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর শহরের বিভিন্ন পয়েন্ট, বিশেষ করে সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের ওয়াকওয়ে এলাকায় দলবদ্ধভাবে অবস্থান করে একটি চক্র। তাদের বিরুদ্ধে স্কুল ছুটির সময় ইভটিজিং, পথচারীদের হয়রানি, ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।
তথাকথিত কিছু রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়-প্রশ্রয়েই মৌলভীবাজারে কিশোর গ্যাং নামে খ্যাত সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
তবে জেলা পুলিশ বলছে, সাম্প্রতিক ঘটনায় জড়িতদের বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে। তাই তাদের কিশোর গ্যাং না বলে প্রাপ্তবয়স্ক সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে মোতাবেক আইনে সোর্পদ করা হচ্ছে।
স্থানীবাসিন্দরা জানান, “সন্ধ্যার পর দোকানে হামলা বা ছিনতাইয়ের আতঙ্কে থাকতে হয়। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও গ্রেপ্তারের পর আইনজীবির মাধ্যমে জামিন করিয়ে নেয়। তাদের নেপথ্যের ব্যক্তিদেরও আইনের আওতায় আনা দরকার। “ছেলে হাইস্কুলে পড়ে। আতঙ্কের কারণে এখন তাকে একা বাসে পাঠাতেও ভয় হয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।”
এডভোকেট নিয়ামুল হক বলেন, মৌলভীবাজারে হাতে গোনা কিছু উশৃঙ্খল কিশোর পুরো শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে রাখছে। কিন্তু এদের পেছনে অবশ্যই কোনো না কোনো শক্তিশালী স্বার্থান্বেষী বা বিরোধী রাজনৈতিক চক্রের ইন্ধন রয়েছে, যারা পরিকল্পিতভাবে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, “সাম্প্রতিক ঘটনাগুলোয় অভিযুক্তদের বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে। তারার কিশোর গ্যাং এর আইনে পড়েনা। ইদানিং এর ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আমরা সন্ত্রাসী কর্মকান্ডের জিরো টলারেন্স ঘোষণা করেছি। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।”
অভিযোগ আর আশ্বাসের বাইরে গিয়ে অপরাধীদের পাশাপাশি নেপথ্যে থাকা ব্যক্তি ও অস্ত্রের উৎস চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি স্থানীয়দের। তাদের প্রত্যাশা সমন্বিত উদ্যোগে আবারও নিরাপদ ও শান্তির শহরে ফিরবে মৌলভীবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category