রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১২ টায় দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দিনাজপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর- ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এস.এম. হাবিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এরপর সফল মৎস্যচাষী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্যচাষী, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।