• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
এক ছাদে হাজার স্বপ্ন—নাটোরের ব্যাংকার আশরাফি নোমানের সবুজ বিপ্লবে বদলাচ্ছে নগর জীবনের পরিবেশচিত্র সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ: কমলগঞ্জে ভূমিদস্যুদের কবলে নিরীহ পরিবার ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটান করলে বিএনপি নেতা রানা প্লাজা ট্র্যাজেডি : বছর যায়, বিচার শেষ হয় না শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ বিমান বাহিনীতে নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ প্রথমবার বৈদ্যুতিক স্কুটার কিনলে কী কী দেখে কিনবেন

শ্রীমঙ্গলে চিকিৎসা ও শিক্ষা খাতে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকার সহায়তার চেক প্রদান

মনজু বিজয় চৌধুরী (মৌলভীবাজার) প্রতিনিধি / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে চিকিৎসা ও শিক্ষা খাতে সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ কার্যালয় থেকে উপকারভোগী ও স্বজনদের হাতে এসব সহায়তার চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের উপমহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।
চেক বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী মহাপরিদর্শক পপি রানী দে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন উপস্থিত অতিথিদের নিয়ে শিক্ষা খাতে ৭ জন, চিকিৎসা খাতে ১০ জন, কর্ম ক্ষেত্রে দুর্ঘটনায় ২ জন এবং মৃত শ্রমিক ৫ জনের স্বজনসহ ২৪ জনের হাতে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category