• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

বাগেরহাটে পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি / ৪৭ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে আনুমানিক ৩৮ থেকে ৩৯ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ওই গ্রামের একটি অব্যবহৃত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পচে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অন্তত সাত দিন আগে মরদেহটি ওই পুকুরে ফেলা হয়ে থাকতে পারে।

উদ্ধারকৃত ওই নারীর পরনে পায়জামা ও হলুদাভ রঙের মেক্সি ছিল। তার পরিচয় শনাক্তের জন্য দেশের সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আরেফিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category