• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাশেদ খান জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক / ৯০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাশেদ খান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা জামায়াতে ইসলামীর পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। জামায়াতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে—তার এই বক্তব্যও প্রমাণিত বলে দাবি করেন তিনি।

আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন বলে অভিযোগ তুলেছেন রাশেদ। তিনি বলেন, ‘আমাকে তার পছন্দ হচ্ছে না, কারণ আমি তার প্রত্যাশিত বক্তব্য দিচ্ছি না। আমি যদি জামায়াতের দ্বিচারিতাগুলো তুলে না ধরে অনেকের মতো চুপ থাকতাম কিংবা প্রশংসা করতাম, তবে হয়তো তিনি আজকে আমার প্রশংসা করতেন।

 

টক শোতে যখন তাকে কেউ আক্রমণ করেন তখনই তিনি কাউন্টার দেন বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক এই সহকারী। তিনি বলেন, ‘ইতোপূর্বে জামায়াত-শিবিরের কেউ যখন আমাকে নব্য বিএনপি বলেছে, আমি তখন তাকে বলেছি, আপনাদের আমিরও একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। এরপরে সহ-আলোচকের মুখে কুলুপ এঁটে গিয়েছে। আপনি আমাকে ইট মেরে প্রতিক্রিয়া হিসেবে পাটকেল মারাও শেখাচ্ছেন।

রাশেদ খান তার ফেসবুক পোস্টে বলেন, ‘যারা প্রধানমন্ত্রী, তার পরিবার ও মন্ত্রীদের নিয়ে যাচ্ছেতাই বলে, আজ জামায়াত আমির তাদের ভূয়সী প্রশংসা করলেন। তার মানে রাজনৈতিক পরিবেশকে জামায়াতের পরামর্শেই নষ্ট করছে এনসিপির কতিপয় ব্যক্তি।’

এর আগে রাশেদ খান বলেছিলেন, ‘জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপি!’ জামায়াত আমির এই বক্তব্যের মাধ্যমে তার সেই বক্তব্য প্রমাণ করেছেন বলে দাবি রাশেদ খানের। এ জন্য জামায়াত আমিরকে ধন্যবাদও দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category