• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজারে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল: ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’—জুবায়ের

মৌলভীবাজার প্রতিনিধি / ৪৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “রক্তাক্ত জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রক্তে ভেজা এই সবুজ জমিনে আমরা সকল বৈষম্য দূর করে একটি মানবিক ও কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।”
তিনি বলেন, “আমাদের নিরপরাধ সন্তানদের যারা হত্যা করেছে, আহত করেছে, চোখ কেড়ে নিয়েছে এবং আয়নাঘরে অমানবিক নির্যাতন চালিয়েছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করব। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের দেওয়ান মঞ্জিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমির আব্দুল মুনতাজিম, জুড়ি উপজেলা আমির আব্দুল হাই হেলাল, বড়লেখা উপজেলা আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক জেলা আমির এমাদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আমির মো. মাসুক মিয়া এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল মুমিতসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক।
সভাপতির বক্তব্যে জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের স্বপ্নের একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category