• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিল, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান

ফটিকছড়ি চট্টগ্রাম ব্যুরো / ২৭ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে চার ইউনিয়নের যৌথ উদ্যোগে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণা, গেজেট প্রকাশ এবং প্রশাসনিক কার্যক্রম শুরুর সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আয়োজিত এ কর্মসূচি থেকে বক্তারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা এবং হরতাল-নৈরাজ্য পরিহারের আহ্বান জানান।

রোববার (২৬ জুলাই) উপজেলার ১১ নম্বর সুয়াবিল, ৫ নম্বর হারুয়ালছড়ি, ৪ নম্বর ভূজপুর ও ৩ নম্বর নারায়ণহাট ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনদুর্ভোগ সৃষ্টি করে হরতালের নামে নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের দাবি, একটি মহল ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাগানবাজার ও দাঁতমারা এলাকায় হরতালের নামে জ্বালাও-পোড়াও, উস্কানিমূলক স্লোগান এবং প্রশাসনের কর্মকর্তাদের হুমকি-ধামকির মতো কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, হরতাল ও সংঘাতের পথ পরিহার করে এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক-রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে চরিত্রহননের অপচেষ্টার নিন্দা জানিয়ে তাঁরা সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

সাংবাদিক আজগর সালেহীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপন, মাওলানা জুনাইদ বিন জালাল, সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরী, মাহবুবুল আলম আজাদ, শিল্পপতি জামাল উদ্দিন সিকদার, হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান চৌধুরী, সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব শহিদ, ভূজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম রুবেল, নারায়ণহাট ইউনিয়ন বিএনপির নেতা জহির উদ্দিন বাবর, খোরশেদুল আলম আজাদ, এসএম নজরুল ইসলাম, মাওলানা শামসুল আলম, মামুন বশর ভূইয়া, এমদাদ হাসান, শেখ ইব্রাহিম মেম্বার, মুসলিম মেম্বার, এম. নিজাম উদ্দিন, মুনসুর চৌধুরী, মুহিব্বুল্লাহ আমিনী, বখতিয়ার তালুকদার, তারেকুল ইসলাম, জয়নালসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category