• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

নেতৃত্বের অভাবে আমরা অনেক পিছিয়ে গেছি: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের বাংলাদেশে নেতৃত্বের অভাব, নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। এ বাংলাদেশ তো স্বাধীনতার পর আজকে এতোটা বছর পার হয়েছে এমন থাকার কথা ছিল না।

শুক্রবার (২৪ জুলাই) রাতে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর শহরের পৌর সুপার মার্কেটে ক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এসময় গুণী সংবর্ধনা প্রদান করে ক্লাবটি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি চ্যালেঞ্জ নিয়েছেন। তাকে সহযোগিতা করা আমার, আপনার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ফর কান্ট্রি ফর পিপলস, ফর বাংলাদেশ। সুতরাং আমরা এখন সচেতন। কিভাবে সরকারকে সহযোগিতা করা যায়, তারেক রহমানকে সহযোগিতা করা যায় তা নিয়ে ভাবতে হবে। দেশের উন্নয়নের মাধ্যমে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হবে।

তিনি বলেন, তারেক রহমান সকাল ৯টায় অফিসে যান। ৫টায় অফিস থেকে ফিরবেন কিনা এ পরিকল্পনা নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন না। ৮টা, ৯টা, ১২টা বাজলেও প্রতিদিনের কাজ শেষ না করে তিনি অফিস থেকে যান না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা কর্মসূচিতে তিনি আছেন। তার যে কাজের আন্তরিক এটি দৃশ্যমান।

লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ননী গোপাল, বাফুফে’র সহ-সভাপতি মোঃ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ক্রীড়া সংগঠক আবদুর রব শামীম, লক্ষ্মীপুর ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category