• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

নড়াইলের কালিয়ায়, জয়নগর  ইউ,পি সদস্যকে কুপিয়ে হত্যা

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি! / ৭৪ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলায় মো. মনি মিয়া শেখ( ৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২৩ জুলাইরাত সাড়ে ১০ টার দিকে পানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনি মিয়া শেখ  কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামের সোনামিয়া শেখের  ছেলে। তিনি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার রাতে পুটিমারি বাজার থেকে কেনাকাটা করে শেষে পায়ে হেঁটে  নিজ বাড়ি ফিরছিলেন মনি মিয়া, পথে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন  কোন কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।
নড়াগাতীর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম সাংবাদিকদের জানান, নিহত ইউপি সদস্য বাজার করে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যার  পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িততের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category