• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে প্রস্তুতি সভা

 মৌলভীবাজার প্রতিনিধি / ৩৭ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে। তারা জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে দেশে ফের একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। ছাত্র-জনতা তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দিবেনা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশকে সফল করতে প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট ও গ্রাম থেকে দলে দলে সমাবেশে যোগ দিতে হবে। তাই প্রত্যেক পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ, সাংগঠনিক তৎপরতা এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
তিনি মঙ্গলবার (২১ জুলাই) রাতে জেলা কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জেলার প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ,মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্ম পরিষদ সদস্য সৈয়দ আরেকুল হামিদ, মৌলভীবাজার পৌরসভা আমির ও সেক্রেটারি মাওলানা হাফেজ তাজুল ইসলাম ও আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা নায়েবে আমির ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির ও মোঃ ইসমাইল আলী, রাজনগর উপজেলা আমির ও সেক্রেটারি আবুর রাইয়ান শাহীন ও মিসবাউল হাসান, কুলাউড়া উপজেলা আমির ও সেক্রেটারি আব্দুল মুনতাজিম ও বেলাল আহমদ চৌধুরী, জুড়ি উপজেলা আমির ও সেক্রেটারি আব্দুল হাই হেলাল ও মোঃ আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা আমির( ভারপ্রাপ্ত) ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও মাওলানা আব্দুল বাছিত, কমলগঞ্জ উপজেলা আমির ও সেক্রেটারি মোঃ মাসুক মিয়া ও এডভোকেট কামরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নায়েবে আমির ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান ও তারেক মাহফুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল মুমিত প্রমুখ।
জেলা দায়িত্বশীল সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category