• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
অবশেষে বিদায় নিলেন আদমদীঘি থেকে বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল ইসলাম জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর দেশে ফিরতে পাসপোর্টের আবেদন হাসিনার নড়াইলের কালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি

ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। নির্বাসন ভেঙে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরে ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছিল, দণ্ডিত ও পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category