• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
অবশেষে বিদায় নিলেন আদমদীঘি থেকে বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল ইসলাম জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর দেশে ফিরতে পাসপোর্টের আবেদন হাসিনার নড়াইলের কালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: / ৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার প্রশাসক মো. শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল হাসান সুজন, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিং এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও শাম্মী আক্তার বলেন, নলডাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন বদ্ধপরিকর। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোথাও কোনো অনিয়ম বা অপরাধের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুন্দর ও অপরাধমুক্ত নলডাঙ্গা গড়ে তুলতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নলডাঙ্গাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category