• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
নড়াইলের কালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর  রোহিঙ্গা সংকটের বোঝা অনিশ্চিত সময়ের জন্য বহনের সুযোগ নেই সাইফুল হক কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: নাটোরে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনে হুইপ দুলু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে অনুদান রংপুরে এক মাসে ৯৬ মোবাইল কোর্ট, ১৫৩ মামলা দায়ের ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

রংপুরে এক মাসে ৯৬ মোবাইল কোর্ট, ১৫৩ মামলা দায়ের

রংপুর প্রতিনিধি / ৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

রংপুর জেলায় অক্টোবর মাসে বিভিন্ন অভিযোগকে ঘিরে মোট ৯৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫৩টি মামলা দায়েরসহ ১১ লাখ পাঁচ হাজার ১৩৫ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলার কমিটির মাসিক সভায় এ তথ্য জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম।

তিনি জানান, অক্টোবর মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভোক্তা অধিদপ্তরের ২৪টি অভিযানে ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ ২ লাখ ২৬ হাজার টাকা অর্থদণ্ড ও ৬১জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অক্টোবর মাসে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ। এতে ১৬টি মামলা দায়েরসহ ৭১ হাজার ৮৪০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ঘটনায় জেলায় এক মাসে মোট ৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪টি মামলা দায়েরসহ ২ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অক্টোবর মাসে জেলায় ১৫টি অভিযান পরিচালিত হয়। এতে ২৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে অক্টোবর মাসে রংপুর জেলার ৮টি উপজেলার ৭৬টি গ্রাম আদালতে বিচারাধীন ৪৭১টি মামলার মধ্যে ২৬৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব আদালতে মামলা রয়েছে ২০৮টি।

জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর মেট্রেপলিটন আদালতের সরকারি কৌশলী এ্যাড. আব্দুল হাদি বেলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category