“করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলার কালিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ বর্ণাঢ্য সমবায় রেলি ও আলোচনা সভার আয়োজন করেন।
৮ নবেম্বরসকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র কোরন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মিল্টন শেখের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নড়াইল জেলা বি এন পি র সভাপতি ও নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রহিমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়জুল করিম,
এছাড়া আনুষ্ঠানে সমবায়ীবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।