• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Headline
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’ ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী এসিল্যান্ড আনিসুর রহমান শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে ফিরছে শ্রমিকরা

চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী এসিল্যান্ড আনিসুর রহমান

চাঁদপুর প্রতিনিধি / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সরকারি দপ্তর মানেই ভোগান্তি, দীর্ঘসূত্রতা আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য—সাধারণ মানুষের মধ্যে প্রচলিত এই ধারণা বদলে দিতে চান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমিসেবাকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছেন তিনি।

বিশেষ করে অসহায়, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সেবা নিশ্চিত করার পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কাজ করছেন এই কর্মকর্তা।

২০২৬ সালের অক্টোবর মাসে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. আনিসুর রহমান। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর এটিই তাঁর প্রথম এসিল্যান্ড হিসেবে কর্মস্থল। তবে দায়িত্ব গ্রহণের শুরুতেই তাঁকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন কর্মকর্তা-কর্মচারী থাকায় নতুন কর্মপরিবেশে সমন্বয় তৈরি করে কার্যকর সেবাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাঁকে। গত ১২ অক্টোবর উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর এলাকায় অবৈধ ড্রেজার অপসারণে তাঁর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। পরে ১৮ অক্টোবর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন ও বাজার তদারকিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও আগ্রহ রয়েছে তাঁর। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা ও বিতর্কচর্চার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। উপজেলা পর্যায়ে আন্তঃউপজেলা বিতর্ক উৎসবের উদ্বোধন করে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার চর্চায় উৎসাহিত করেন।

এদিকে ভূমি কার্যালয়ে সেবা নিতে এসে কেউ যাতে দালাল বা অসাধু ব্যক্তির মাধ্যমে প্রতারিত না হন, সে বিষয়ে বিশেষ নজর দিয়েছেন আনিসুর রহমান। সেবাগ্রহীতারা যেন সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা নিতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি। এসব নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা নিজেই তদারকি করছেন।

এরই মধ্যে তাঁর কার্যালয় থেকে সেবা পেয়েছেন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী আব্দুল মান্নান এবং বিধবা নারী রহিমা বেগম। প্রয়োজনীয় ভূমিসেবা নিতে এসে তাঁদের দীর্ঘসূত্রতা বা হয়রানির মুখে পড়তে হয়নি। স্বল্প সময়ে সেবা পেয়ে আবেগাপ্লুত হন রহিমা বেগম। আব্দুল মান্নানের পরিবারের সদস্যরাও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, সরকারি দপ্তরে মানবিক আচরণ ও আন্তরিকতা থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

সম্প্রতি সরেজমিনে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে কথা হয় মো. আনিসুর রহমানের সঙ্গে।

তিনি বলেন, এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পাওয়ার পর ফরিদগঞ্জই আমার প্রথম কর্মস্থল। এখানে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে। শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। জেলার সদর উপজেলায় কাজ করার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরিদগঞ্জের ভূমিসেবাকে আরও সুন্দর ও জনবান্ধব করতে চাই।

তিনি আরও বলেন, ভূমি অফিস মানেই ভোগান্তি, সহজে ও স্বল্প সময়ে সেবা পাওয়া যায় না—সাধারণ মানুষের মধ্যে থাকা এমন ধারণা বদলাতে চাই। সেবাপ্রত্যাশীরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, সেটিই আমাদের অন্যতম লক্ষ্য। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, তা আমি নিজেই তদারকি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category