• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Headline
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’ ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী এসিল্যান্ড আনিসুর রহমান শিল্পাঞ্চলে আজও থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে ফিরছে শ্রমিকরা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও দুইজন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গ্রেপ্তার হওয়া দুইজন। ছবি: আগামীর সময়

অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

সর্বশেষ গ্রেপ্তার দুজন চক্রের ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শ্যামল চন্দ্র শীলের ছেলে শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার তরিত সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর (২৯)।

জব্দ করা ইলিশ বাড়িতে নিয়ে যাওয়ায় দুই ব্যক্তিকে জরিমানা

পুলিশ জানায়, চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় গত মঙ্গলবার (৩ নভেম্বর) সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে দুইজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণায় জড়িত চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন।অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ এবং একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার দুই আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে এর আগে বিভিন্ন সময়ে এ চক্রের আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category