• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট বড়লেখায় মালিকানা জমিতে বাঁধাসহ ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২ চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা দেবে জাইকা সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০ কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার শ্রমিক আন্দোলনে ভাঙচুর-আগুনের নেপথ্যে কারা, ব্যাখ্যা দিলেন আবিদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের

আন্তর্জাতিক ডেস্ক / ৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। আইওয়ায় অপ্রত্যাশিত বিজয়ের মধ্য দিয়ে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি।
একই সঙ্গে প্রতিনিধি পরিষদেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।আলজাজিরার দেওয়া তথ্য মতে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসন। সর্বশেষ ভোট গণনার হিসাবে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে সেই সীমা অতিক্রম করেছেন। দলটির প্রার্থীরা ৫১টি আসনে বিজয়ী হয়েছেন।

পাশাপাশি আরো দুটি আসনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ৩৯টি আসন। ছয়টি আসনে দলটির প্রার্থীরা এগিয়ে থাকলেও একটি আসনের ফল এখনো চূড়ান্ত হয়নি।কানসাস, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনায় জয় পাওয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সাফল্যের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়েছে ছয়টি।

তবে মিশিগান ও মিনেসোটায় নিজেদের দুটি আসন ধরে রাখতে পারেনি দলটি।টেক্সাসে তিন দশকের বেশি সময় পর অঙ্গরাজ্যজুড়ে নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এসেছে। সেখানে জেমস টালারিকো ট্রাম্প-সমর্থিত কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন। সাউথ ক্যারোলাইনায় অ্যানি অ্যান্ড্রুজ হারিয়েছেন ডারলিন গ্রাহামকে। ওহাইওতে শেরড ব্রাউনের জয়ও দলটির জন্য উল্লেখযোগ্য।

এদিকে প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির ১০২ জন প্রার্থী জয়ী হয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের জয় ৬০টি আসনে। আরও ৮৭টি আসনের ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮টি আসন।

নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছেন, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। তবে প্রয়োজন হলে ভেটো ক্ষমতা প্রয়োগের কথাও বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category