• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
নওগাঁর বদলগাছীতে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান ‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’ মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড মধ্যবর্তী নির্বাচনে হার, ট্রাম্পকে খোঁচা দিয়ে ইরানের স্পিকারের পোস্ট ঢাকাসহ ৩ বিভাগের জন্য দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক

ঝিনাইদহ প্রতিনিধি / ২৩ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছবি: ইত্তেফাক

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভ (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত যাচাই করে পুলিশ জানিয়েছে, এটি ককটেল বিস্ফোরণ নয়, পটকা বা আতশবাজিজাতীয় বিস্ফোরণ।

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শুভ ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা সড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটান এবং একটি টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘটনাস্থল থেকে শুভকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে কুঠিপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে চলে যান। এ সময় ঘটনাস্থলে থাকা শুভকে আটক করে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত যাচাই করে দেখা গেছে, এটি ককটেল বিস্ফোরণ নয়। পটকা বা আতশবাজিজাতীয় বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category