• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত থেকে সার্ভারে প্রবেশ এনপিএসবি থেকে ডিজিপে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মান্দায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট বড়লেখায় মালিকানা জমিতে বাঁধাসহ ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, আহত ২

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি / ৯ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় রাকিবুল হাসান ও আকাশ নামের ছাত্রদল নেতার নেতৃত্বে বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শান্ত মিয়া ও তার স্ত্রী নাজমা বেগমকে পিটিয়ে আহত করেছে বলেও খবর পাওয়া গেছে। গত সোমবার (০২ নবেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শান্ত মিয়া বলেন, আমি আগে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের নেতা রাকিবুল হাসান ও ঢাকা পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশের সাথে থেকে তাদের দেওয়া মাদক বিক্রি করতাম। কিছুদিন যাবৎ আমাদের এমপি সাহেবের নির্দশনায় মাদক বিক্রি বন্ধ করে দেই। এরপর থেকে তারা আমার বাসায় কয়েকবার পুলিশ পাঠিয়ে তল্লাশি চালিয়ে হয়রানি করে। এতেও আমি রাজি না হওয়ায় গত সোমবার রাতে রাকিবুল, আকাশসহ ৩০/৪০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাসায় হামলা চালায়। এসময় তারা আমাকে ও আমার স্ত্রী নাজমা বেগমকেও মারধর করে। হামলাকারীরা আমার ঘরে থাকা ৩ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করে দিবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সুমন মিয়া বলেন, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছি আমরা। লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়ে এসেছি তাদেরকে। অভিযোগ পেলে আই সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category