• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
নড়াইলের কালিয়ায় মুক্তি যোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন। সান্তাহারে ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার। ইকরামুল হক ব্যবসায়ীদের স্বার্থে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে সাইফুল হক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ভুল ফেস করাটাও জীবনের অংশ: মৌসুমী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী ৭ নভেম্বর টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

গাজীপুরে শ্রমিক আন্দোলনে তিন মামলা, আসামি ৪ হাজার; গ্রেফতার ৩০

গাজীপুর প্রতিনিধি: / ৭ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 ছবি সংগৃহীত
গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়ের করা তিনটি মামলার মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি করেছে।
পুলিশ সুপার জানান, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা ছাড়াও মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী ও সালনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন এবং মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মহানগরীর কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কয়েক দিনের শ্রমিক আন্দোলনে গাজীপুর-ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুর ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category