• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা সাভারের বিভিন্ন এলাকায় অনেককে আটক করেছে পুলিশ: ঢাকা জেলা এসপি ওজনে কারচুপি, পূবালী ফিলিং ষ্টেশনের ৪ লাখ টাকা জরিমানা ঝালকাঠির পিপি হায়দার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে স্বাস্থ্য কর্মকর্তার মামলা, জেলা জুড়ে তোলপাড়, মনোহরদীতে কবি সোনিয়া হোসেনকে সংবর্ধনা, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ঋণের নামে ১ হাজার ২২১ কোটি টাকা লোপাট, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। টানা তৃতীয় দিনের মতো আজ সোমবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া আগামীর সময়কে বলেছেন, ‘বিশৃঙ্খলা রোধে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শক্ত অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকেই শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ সকাল থেকে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা বন্ধ। বিভিন্ন পোশাক কারখানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরে শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেন মালিকরা।

সংঘর্ষ থেমেছে, সাড়ে ৬ ঘণ্টা পর সচল হলো গাজীপুরের সড়ক

০১ নভেম্বর ২০২৬

এদিকে মহাসড়কে যানবাহন চলাচল সচল রাখতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে মহানগরীর ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা।গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন।

এছাড়া গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী কোনাবাড়ী এবং কাশিমপুর এলাকায় অবস্থান নিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। আজ আরও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলো।

রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশেষে পুলিশ ও বিজিবির তৎপরতায় দুপুর আড়াইটার দিকে সাড়ে ছয় ঘণ্টা পর যান চলাচলসহ স্বাভাবিক হয় পরিস্থিতি।

এদিকে শ্রমিকদের আন্দোলনের মধ্যে রবিবার সরকার নিম্নতম মজুরি বোর্ডে নতুন সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধি নিয়োগের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য পৃথক প্রতিনিধি মনোনীত করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত একই দাবিতে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রাতে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে আসছেন শ্রমিকেরা। এ পরিস্থিতিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও তাদের আন্দোলন চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category