মতিঝিলে অবস্থিত মেসার্স পূবালী ফিলিং ষ্টেশনে ওজনে দেওয়া এবং পরিদর্শন কাজে বাধা প্রদান করায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওজনে কম দেওয়া ২টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্ট।
সোমবার (২ নভেম্বর) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, ৫টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়, ১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে ৪৬০ মি.লি. এবং ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মি.লি. জ্বালানি তেল কম দৃশ্যমান হয়। পাশাপাশি পরিদর্শন কাজে বাধা প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ওজনে কম দেওয়া ডিসপেন্সিং ইউনিট ২টি বন্ধ করে দেয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন শিখন সাহা।