• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় জৈব সার উৎপাদন ও ব্যবহারে ভর্তুকি দেওয়ার আহ্বান সোলার এক্সপোতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ মাউশির ঢাকা ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর পুলিশী হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নিন্দা। বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খোরশেদ আলমের মৃত্যু, শোকের ছায়া চট্টগ্রাম রেঞ্জে একদিনে ৮৭৯ গ্রেপ্তার, উদ্ধার ১২ হাজার ইয়াবা বাংলাদেশ-সিঙ্গাপুর প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী আইসিটিমন্ত্রী আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে দিশাকে আদালতে হাজির করে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তাহসিফের সঙ্গে দিশার একাধিকবার চলাফেরার তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ তাহসিফের সঙ্গে তাকে দেখা যায়। এর আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ নামের একটি প্রতিষ্ঠানে গিয়েছিলেন।

এ ছাড়া মামলার আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজে দিশার একসঙ্গে অবস্থানের তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে ঘটনার আগে তার সঙ্গে দিশার একাধিকবার কথোপকথনের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে রিমান্ড আবেদনে।

তদন্তকারী কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন, ঘটনার স্থান শনাক্ত, আলামত উদ্ধার এবং অন্য জড়িত ব্যক্তিদের পরিচয় জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category